knowyourhealthbd.com-এ
আপনাকে স্বাগতম!

সুস্থতাই সকল সুখের মূল। কিন্তু সঠিক তথ্যের অভাবে আমরা অনেকেই নিজের ও পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকি। আমাদের লক্ষ্য হলো—বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে সহজ বাংলায়, সঠিক এবং বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবার তথ্য পৌঁছে দেয়া।

আমরা কেন?

ইন্টারনেটে তথ্যের অভাব নেই, কিন্তু গুছিয়ে এবং নির্ভরযোগ্য উৎস থেকে বাংলা ভাষায় স্বাস্থ্যবিষয়ক তথ্য খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। knowyourhealthbd.com সেই শূন্যস্থান পূরণ করতে চায়। আমরা বিশ্বাস করি, "আপনার স্বাস্থ্য, আপনার জানা উচিত।"

আমাদের এই ব্লগে আপনি যা পাবেন:

আমরা কারা

আমি ডা. আবুল কালাম আজাদ MBBS, BCS (Health)
বর্তমানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কর্মরত আছি।

চিকিৎসা পেশায় কাজ করতে গিয়ে আমি লক্ষ্য করেছি, অনেক মানুষ সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে বিভ্রান্তিতে ভোগেন — কখন ডাক্তার দেখাবেন, কীভাবে প্রতিরোধ করবেন, কোন তথ্য বিশ্বাস করবেন ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারণা থাকে না।

তাই মানুষ যেন নির্ভরযোগ্য উৎস থেকে সহজভাবে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমি Know Your Health BD তৈরি করেছি।

সতর্কবার্তা (Disclaimer)

আমরা সর্বদাই নির্ভুল এবং আপ-টু-ডেট তথ্য প্রদান করার চেষ্টা করি। তবে মনে রাখবেন, এই ওয়েবসাইটের কোনো লেখা বা পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের (Doctor) বিকল্প নয়। যেকোনো শারীরিক সমস্যায় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।